সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট বিভাগে এ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ৮১,গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৪ সিলেটে অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন সিলেটে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো জগন্নাথদেবের স্নানযাত্রায় সিলেট নগরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে- সিসিক প্রশাসক সিলেট মহানগরীতে জনসাধারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সিলেট কাষ্টঘরে বিশেষ অভিযান, উদ্ধার ৯ হাজার ৪০০ পিস ইয়াবা বড়ি ও নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬টাকাসহ গ্রেফতার ১ সিলেটে মাদক আস্তানায় গ্রেফতার ২ সিলেটে পুলিশের চিরুনি অভিযান, গ্রেফতার ৯৪

ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি তোলা যাবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা কিছুটা বাড়ানো হয়েছে। রোববার থেকে একটি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য থাকবে।শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এক হিসাব থেকে তিন লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

দেশের একাধিক বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা বলেন, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ বহু গুণে বাড়ে। এতে বিশেষ করে আওয়ামী লীগপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে নগদ টাকা উত্তোলনের চাপ ছিল বেশি। এসব অর্থ যাতে অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা দিয়ে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়। 

তবে গত সপ্তাহে দুই লাখের বেশি নগদ টাকা তুলতে না পারলেও আজ সেই সীমা বাড়ানো হয়েছে। আজ রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিন লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্যাংক থেকে তিন লাখ টাকার বেশি তোলা যাবে না

আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪