সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সাংবাদিকের উপর হামলায় ইমজার নিন্দা ও প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

দেশে চলমান আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে গণমাধ্যমের ওপর লাগাতার প্রকাশ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা), সিলেট।

ইমজা’র সভাপতি সজল ছত্রী ও সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ এক যুক্ত বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শনিবার নগরীর চৌহাট্টায় শারীরিকভাবে আক্রমণের শিকার হন সময় টেলিভিশনের স্টাফ ক্যামেরাপার্সন নওশাদ আহমদ চৌধুরী ও সিলেট ব্যুরোর রিপোর্টার অপু বণিক। তারা শিক্ষার্থীদের গ্রাফিতি ও এইচএসসি পরীক্ষায় অটোপাসের দাবিতে অনুষ্ঠিত শিক্ষার্থীদের কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন। এর আগে সংবাদ সংগ্রহকালে বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। জিন্দাবাজার এলাকায় বৈষম্যবিরোধি আন্দোলনকারীরা বিভৎসভাবে মারধর করে ৭১ টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমেদ সুজাত ও ক্যামেরাপরাসন তারেক আহমেদ সানিকে। ভেঙে চুরমার করে দেয়া হয় তাদের ক্যামেরা-মাইক্রোফোন।

বিবৃতিতে ইমজা নেতৃবৃন্দ বলেন, এই ধরণের হামলা কেবল নিন্দনীয়ই নয়, স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়। বিবৃতিতে তারা এ হামলার সাথে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মহলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকের উপর হামলায় ইমজার নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৮:২৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪