সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গরমে শিশুদের ডায়রিয়া: কারণ, প্রতিরোধ ও করণীয় বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে- প্রধানমন্ত্রী জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ সিলেট বিভাগে এ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ৮১,গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৪ সিলেটে অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন সিলেটে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো জগন্নাথদেবের স্নানযাত্রায় সিলেট নগরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে- সিসিক প্রশাসক সিলেট মহানগরীতে জনসাধারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফোন তল্লাশিসহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়, এমন কিছু করা যাবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ঢাকার সড়কে আজ বৃহস্পতিবার চলাচলরত অনেককে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। সকাল ১০টার দিকে সোবহানবাগ এলাকায় লাঠি হাতে কয়েকজন ব্যক্তি এভাবে পথচারীদের জিজ্ঞাসাবাদ করেন ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচিতে ঢাকার বিভিন্ন মানুষের ফোন তল্লাশি করে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয়, এমন কিছু তাঁরা সমর্থন করেন না।

বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। ওই বার্তায় বলা হয়, ‘মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয়, এমন কোনো কিছুই আমরা সমর্থন করি না। এমন কাজ পুরোনো বৈষম্যের দৃষ্টান্তকেই আবার নতুনভাবে ডেকে আনছে। তাই ফোন চেকসহ নাগরিকের ব্যক্তিজীবনের স্বাভাবিক যাত্রা বিনষ্ট হয়, এমন কিছুই করবেন না।’

বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের বার্তায় বলা হয়েছে, ‘তাই সবাইকে আহ্বান করা যাচ্ছে, সারা দেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে শান্তিপূর্ণ অবস্থান নিন। স্বাভাবিক জনজীবন যাতে আরও সুন্দর ও সুশৃঙ্খল হয়, তা নিশ্চিতে রাজপথে থাকুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফোন তল্লাশিসহ ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়, এমন কিছু করা যাবে না

আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪