সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

পুলিশের গুলিতে আহত মিজানের পাশে- সিলেট মহানগর জামায়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নিরীহ ছাত্রজনতার আন্দোলন দমন করতে স্বৈরাচারী সরকার নিষ্টুর পন্থা অবলম্বন করেছে। তারা ছাত্রজনতাকে পাখির মতো গুলী করে হত্যা করেছে। পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলী-হামলায় শত শত মানুষ মারা গিয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

 সিলেটের মাদ্রাসা ছাত্র মিজানুর রহমানের সারা শরীর গুলী করে শুধু ঝাঝরা করা হয়নি তার চোখেও দুটি গুলী করা হয়েছে। সে ইতোমধ্যে তার ডান চোখ হারাতে বসেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে। এভাবে সিলেটসহ সারাদেশে হাজার নিরীহ ছাত্রজনতাকে গুলীতে আহত হয়ে কাতড়াচ্ছেন। নিরীহ ছাত্রজনতার উপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকানি সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বুধবার দুপুরে সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা এলাকায় ঘাসিটুলা দাখিল মাদ্রাসার দাখিল উত্তীর্ণ ও পুলিশের গুলীতে গুরুতর আহত শিক্ষার্থী মিজানুর রহমানকে দেখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। তিনি এসময় তার শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের প্রতি সহমর্মিতা প্রদান করেন এবং জামায়াতের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, ১০নং ওয়ার্ড সভাপতি দেওয়ান আসকির আলী ও সহ সভাপতি মিনার আহমদ প্রমূখ।

প্রসঙ্গত-মিজানুর রহমান বিগত ছাত্র আন্দোলনের সময়  সিলেট  নগরীতে গুলীবিদ্ধ হয়। তার সারা শরীরে অসংখ্য গুলীবিদ্ধ হওয়ার পাশাপাশি দুটি গুলী তার ডান চোখে ঢুকে পড়ে। তার এই চোখটি প্রায় নষ্ট হওয়ার পথে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের গুলিতে আহত মিজানের পাশে- সিলেট মহানগর জামায়াত

আপডেট সময় : ০২:৫৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪