সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

জাতীয় জরুরি সেবা ৯৯৯ কি চালু আছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

৯৯৯ নম্বরে কল করে জরুরি সেবা পাওয়া যায়।

বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হলো ৯৯৯। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফোন করতে পারেন। বাংলাদেশ পুলিশের অধীন এই কল সেন্টার পরিচালিত হচ্ছে। এই নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। দিন–রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। যেকোনো ফোন থেকে বিনা মূল্যে ৯৯৯ নম্বরে কল করা যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত সোমবার পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর কি ৯৯৯ চালু রয়েছে?

৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে যেহেতু পুলিশ বাহিনীর সদস্যরা পুরোপুরি কর্মস্থলে ফেরেননি, তাই ৯৯৯ কল সেন্টারের সেবা স্বাভাবিক অবস্থায় নেই। গতকাল শনিবার ও আজ রোববার বেশ কয়েক দফা কল দেওয়া হয় ৯৯৯ নম্বরে। কল করার পর প্রতিবারই এই নম্বর থেকে যে উত্তর শোনা যায় তা হলো, ‘আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের সকল এজেন্ট এখন ব্যস্ত থাকায় আপনার কলটির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।’ কিছুক্ষণ পরপর চেষ্টা করেও এই উত্তর পাওয়া গেছে।

এ ব্যাপারে জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্ক ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমরা শুধু জিডি (সাধারণ ডায়েরি) নিতে পারছি, আর কিছু করতে পারছি না। আমাদের (পুলিশের) টহল নেই। আমরা সব সেবা দিতে পারছি না। এগুলো যদি চালু না হয়, কোনো সেবাই ঠিকঠাক দিতে পারব না।’

৯৯৯ জাতীয় জরুরি সেবা হেল্প ডেস্কে ফোন করে সুনির্দিষ্ট তথ্য দিতে হয়। কোনো দুর্ঘটনা হলে ঘটনাস্থলের নাম, সড়ক নম্বর, বাড়ি নম্বর উল্লেখ করুন। অপরাধীকে দেখে থাকলে তার চেহারার বর্ণনা দিন, যতটা মনে থাকে। অপ্রাসঙ্গিক কথা-আবেগ নিয়ন্ত্রণ করুন। অযথা এই নম্বরে ফোন করলে আপনার নম্বর ব্লক করে দিতে পারে। গত কয়েক দিন ধরে এই সেবা স্বাভাবিক অবস্থায় নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় জরুরি সেবা ৯৯৯ কি চালু আছে

আপডেট সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪