সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

ওসমানীনগরে ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট ওসমানীনগর থানা পুলিশের অভিযানে ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার কুরুয়া বাজার, দয়ামীর, হবিগঞ্জ জেলার মিরপুর বাজার ও 
 সিলেট
 জেলার দক্ষিণ সুরমার লাউয়াই এলাকা থেকে অভিযান চালিয়ে চোরাই সিএনজিসহ চুরির সাথে সম্পৃক্ত আন্তজেলা চোর চক্রের ৭ সদস্যকে আটক করা হয়।

উদ্ধারকৃত সিএনজি অটোরিকশার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে ওসমানীনগর থানায় প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের এসব তথ্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুরুয়া বাজারে চোরাই সিএনজি অটোরিকশা ক্রয় বিক্রয় হওয়ার খবর পায় পুলিশ। উৎ পেতে সেখানে অভিযান চালিয়ে চোরাই গাড়ি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকায় সুহেল মিয়া (২৭) রিমন মিয়া (২১)হাসান আহমদ (২৫)কে আটক করলেও ঘটনার সাথে জড়িত আরো ৪-৫জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ জেলার মিরপুর বাজারের একটি গ্যারেজ তল্লাশী করে আরো ২টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় ওয়াহিদ মিয়া(২৮), আনিছ মিয়া (৩২) কে আটক করে বিকাল ৩টার দিকে 

সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লাউয়াই এলাকায় আটক হাসান আহমদের মালিকানাধীন হাসান ডেটিং ইঞ্জিনিয়ারনিং ওয়ার্কসপসহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে আরো ৩টি চোরাই সিএনজি গাড়ি উদ্ধার করা হয়। এসময় মিছির আলী (৩২) আব্দুল ওয়াদুদ সালমান (২৮)কে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে আটককৃতদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১। আটককৃত একাধিক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক বলেন, দুইদিনে অভিযান চালিয়ে ৭টি চোরাই সিএনজি অটোরিকশা জব্দসহ চোরাই গাড়ি বেচাকেনা ও চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বিআরটিসি অফিসে খোঁজ নিয়ে গাড়ির মালিকানার বিষয়ে তথ্য নেয়া হবে। অভিযানকালে  সিন্ডিকেটের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও তাদের গ্রেফতারে পুণরায় অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসমানীনগরে ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭জন

আপডেট সময় : ১১:০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪