সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিটি কর্পোরেশনের আয়তন বাড়িয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ–

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

দেশের সবচেয়ে ছোট মহানগর সিলেট ।অবশেষে সিটি কর্পোরেশনের আয়তন বড় হচ্ছে। বর্তমান আয়তনের চেয়ে প্রায় ছয়গুণ আয়তন বাড়িয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট জেলা প্রশাসন।সিলেট সদর ও দক্ষিণ সুরমার বেশ কিছু এলাকা যুক্ত হচ্ছে সম্প্রসারিত সিলেট সিটি কর্পোরেশনে। ৯ আগস্ট (সোমবার) সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বাড়িয়ে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত এলাকার তালিকা/ভূমি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয় এ বিষয়ে কারও কোনো পরার্মশ বা আপত্তি থাকলে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। ২০১৪ সালে সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর আয়তন বাড়ানোর উদ্যোগ নিয়েছিল নগর কর্তৃপক্ষ। নগরের বর্তমান আয়তনের প্রায় ছয়গুণ আয়তন বৃদ্ধির একটি প্রস্তাব জমা দেয়া হয় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। তবে প্রায় পাঁচ বছর ফাইলবন্দি অবস্থায় ছিল এ প্রস্তাবনা।

পরে ২০১৯ সালে সিটি করপোরেশনের আয়তন বাড়ানোর উদ্যোগ নিতে তাগাদা দেন সিলেট ১ আসনের (মহানগর ও সদর উপজেলা) সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কাশেম আবদুল মোমেন (একে আবদুল মোমেন)। এরপর নড়ে-চড়ে বসে স্থানীয় প্রশাসন। মন্ত্রী এ ব্যাপারে সিলেটে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা সভা করে এর সীমানা নির্ধারণ করেন। দীর্ঘদিন পর এবার প্রশাসনিক কার্যক্রম শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করল জেলা প্রশাসন।

সিলেট সিটি করপোরেশনের ওয়েবসাইটের তথ্য মতে, ১৮৭৮ সালে যাত্রা শুরু হয় সিলেট পৌরসভার। তখন এর আয়তন ছিল মাত্র পৌনে ২ বর্গকিলোমিটার। ২০০২ সালে সিলেট পৌরসভা সিলেট সিটি করপোরেশনে উন্নীত হয়। তখন থেকে এখন পর্যন্ত সিটি করপোরেশনের আয়তর ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার। নগরের ২৭ ওয়ার্ডে জনসংখ্যা আছে ৪ লাখ ৮৫ হাজার ১৩৮জন। প্রস্তাবনা অনুযায়ী সম্প্রসারিত হলে সিলেট সিটি করপোরেশনের আয়তন হবে ১৬০ দশমিক ৬২ বর্গ কিলোমিটার। নতুন করে সিটি করপোরেশন সম্প্রসারিত হলে দক্ষিণ দিকে সিলেট-৩ সংসদীয় আসনের একটি অংশ ও উত্তর-পশ্চিম দিকে সিলেট সদর উপজেলার একাংশ মহানগরে অন্তর্ভুক্ত হবে। ১৬০ দশমিক ৬২ বর্গকিলোমিটার আয়তনে সিটি করপোরেশন করার প্রাক-প্রাথমিক প্রস্তাবও রয়েছে সিসিকের কাছে। এ প্রস্তাব গৃহীত হলে নগরের ওয়ার্ডের সংখ্যা অর্ধশতাধিক হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিটি কর্পোরেশনের আয়তন বাড়িয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ–

আপডেট সময় : ০৪:৩৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪