সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটের সকল পর্যটনকেন্দ্র উন্মুক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলে দেওয়া হলো সিলেটের সকল পর্যটনকেন্দ্র।গত রবিবার (২৩ জুন) সকালে সিলেটের গেয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। পরে বিকালের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর ও জৈন্তাপুর উপজেলার লালাখাল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ ও জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটে চলতি মৌসুমে বন্যা পরিস্থিতি অবনতির পর দুই দফা পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম ধাপে গত ৩০ মে সিলেটের সব কটি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে বন্যা পরিস্থিতির উন্নতি হলে ৭ জুন থেকে সিলেটের সব কটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা হয়। দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হলে ১৮ জুন থেকে আবার সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রবিবার থেকে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সব কটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের সকল পর্যটনকেন্দ্র উন্মুক্ত

আপডেট সময় : ০৪:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪