সংবাদ শিরোনাম ::
সিলেটে ধরা পড়েছে ভারতীয় আতশবাজি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ধরা পড়ছে ভারতীয় চোরাই আতশবাজি চালান। একেক অভিযানে বিশাল অংকের টাকার চিনি আটক হলেও থামছে না চোরাচালান। এর মধ্যেই সিলেটে ধরা পড়েছে ভারতীয় আতশবাজি।
রবিবার (২৩ জুন) ভোরে মাহানগরের এয়ারপোর্ট থানাধীন লাউগুল দারাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাত কাটুন বিভিন্ন ধরনের ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহার করা একটি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।






















