সংবাদ শিরোনাম ::
বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে হাইটেক পার্ক ও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
গোয়াইনঘাট প্রতিবেদক,
সিলেট গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও সিলেট সদর উপজেলার বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণে সিলেট জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার জন্য সারীঘাট এলাকায় ঘণ্টায় ৬০০ লিটার ক্যাপাসিটি সম্পন্ন দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।
সিলেট জেলা মিডিয়া সেল সূত্রে জানা যায়, এ প্লান্টের মাধ্যমে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, সদর উপজেলায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল উপজেলায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কার্যক্রম নেওয়া হচ্ছে।






















