সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিকের সড়ক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে প্রতারণা ও ভেজালের ভিড়ে আসল-নকল চেনা দায় সিলেটে প্রায় ৫৩ লাখ টাকার অবৈধ মাল আটক সামঞ্জস্য রেখে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রাখা হয়েছে- সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটে ৪ মন্ত্রীর উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন এম.এ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সিলেট সীমান্তে ৭৭ লাখ টাকার মালামাল আটক সিলেটের সুনামগঞ্জ যে বেকারির পাউরুটিতে মিলল ‘ক্যান্সারের উপাদান’ সিলেট ওসমানী বিমানবন্দরে স্বর্ণ থেকে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় সিলেটে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, সুযোগ পাবেন যারা সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন,সম্মাননা স্মারক ও স্বর্ণপদক পেলেন মন্ত্রী আরিফুল হক

সিসিকের সড়ক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

৫৫ বছর নয়, পাঁচ বছরেই ৮০০ কিলোমিটার
সড়ক নির্মাণকাজ সম্পন্ন করব

স্টাফ রিপোর্টার :

সিলেটকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই: আব্দুল কাইয়ুম চৌধুরী

আরও ৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরের মধ্যেই সিলেটের মোট ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নগরের মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত (টেক্সটাইল রোড) রাস্তার আরসিসি কাজ, উভয় পাশে ড্রেন ও ফুটপাত এবং বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সড়কের উন্নয়ন কাজের বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, “এই রাস্তাটির মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার। আমরা এটিকে দুই ভাগে ভাগ করেছি। এর মধ্যে প্রথম ভাগে ১ হাজার ৪৮০ মিটার অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে। আগে এই সড়কের প্রস্থ ছিল ১৮ ফুট, যা এখন বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। এর পাশাপাশি ১ হাজার ৬৫০ মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজও শেষ হয়েছে।”

নগর উন্নয়নের পরিসংখ্যান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার কয়েকদিন পর সিলেট সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তিনি আমাকে একটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছিলেন যে, সিলেটের ৪২টি ওয়ার্ডে সর্বমোট প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে গত ৫৫ বছরে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। আমাদের এখনকার চেষ্টা হলো, আরও ৫৫ বছর না লাগিয়ে আগামী পাঁচ বছরের মধ্যেই ৮০০ কিলোমিটার সড়ক সম্পন্ন করা।”

সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “সিটি করপোরেশন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রায় প্রতি সপ্তাহেই একটি-দুটি সড়ক উদ্বোধনের সুযোগ হচ্ছে। আমরা একটি বড় প্রকল্প আনার চেষ্টা করছি, যাতে এই শীত ও পরবর্তী মৌসুমে ব্যাপকভাবে কাজ করে সিলেটের সম্প্রসারিত ও নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধার দিক থেকে সত্যিকারের শহরের রূপ দেওয়া যায়।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মানুষের সুযোগ-সুবিধা বাড়াতে বর্ধিত প্রতিটি ওয়ার্ডে জিন্দাবাজারের মতো সড়ক নির্মাণ করা হবে। আমরা মনে করি, এসব উন্নয়ন কাজের জন্যই আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন। আমরা উন্নয়ন করছি এবং শুষ্ক মৌসুমে ব্যাপক কাজ করব। একটি প্রকল্প শেষ হয়েছে, আরেকটি প্রকল্প পাস করিয়ে আনা হচ্ছে। আমরা সিলেটকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

বক্তব্য শেষে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফলক উন্মোচনের মাধ্যমে টেক্সটাইল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিসিকের সড়ক প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে খন্দকার আব্দুল মুক্তাদির

আপডেট সময় : ০৩:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬