সংবাদ শিরোনাম ::
সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে একাত্তর লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসব পণ্য জব্দ করা হয় বলে নিশ্চিত করেছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি জানায়, সিলেটের বাংলাবাজার, লাফার্জ, বিছাকান্দি, শ্রীপুর, প্রতাপপুর এবং তামাবিল বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গরু, মদ, শাড়ি, জিরা চকোলেট, মোটরসাইকেল জব্দ করে।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭১ লাখ ৩৩ হাজার ৯শ’ ৮০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, দেশের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।






















