সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯ সিলেটে ৩ ফার্মেসিতে অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা সিলেটে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে চাই: বাণিজ্যমন্ত্রী সিলেট ট্রিপল মার্ডার বাবুলকে ২ দিনের রিমান্ডে সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি

রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে উদ্বোধনের অপেক্ষায় নারীযাত্রীদের জন্য তৈরি বাস

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাজধানীতে নারীযাত্রীদের জন্য আজ চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস।’ ‘পিংক বাস’ নামে এই সেবা চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে।

বিআরটিসি সূত্র জানায়, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই বাসের চালক ও কন্ডাক্টর হবেন নারী। এর মাধ্যমে নারীযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি পরিবহণ খাতে নারীর কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

রাজধানীর গণপরিবহণে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। তাদের মধ্যে রয়েছেন কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে গণপরিবহণে অতিরিক্ত ভিড়, আসন সংকট ও হয়রানির অভিযোগ রয়েছে। অনেক নারীকে প্রতিদিন যাতায়াতে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। এ বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী নারীরা এতে উপকৃত হতে পারেন।

নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বাস পরিচালনার উদ্যোগও নতুন মাত্রা যোগ করবে। দেশে গণপরিবহণে নারী চালক ও কর্মীর সংখ্যা এখনো কম। নতুন এ সেবা পরিবহণ খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

তবে নারী যাত্রীদের আগ্রহ এখন বাসের রুট, সময়সূচি ও সেবার দিকে। সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যাপ্ত বাসের পাশাপাশি নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে ‘পিংক বাস’ রাজধানীতে নারীদের যাতায়াতে কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী

আপডেট সময় : ০২:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬