সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

সিলেট মহানগর এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সরকারের বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর এলাকায় সন্ধ্যা ৭টার মধ্যে সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত সোমবার (১ জুন) এসএমপি কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন ২০২৬ থেকে এসএমপির আওতাধীন এলাকায় সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। একই সঙ্গে সকল বিলবোর্ডের আলোকসজ্জা এবং চলমান ও অনুমোদিত সকল মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে হোটেল-রেস্তোরাঁ (খাবারের দোকান), কাঁচাবাজার, ফার্মেসি এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মহানগর এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

আপডেট সময় : ১০:১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬