সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু বাউল বশিরউদ্দিন স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে রাস্তায় ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ২৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :                              

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মার্কেট বন্ধ করে রাখার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা।

জেলা প্রশাসকের নির্দেশ বন্ধ করে দেওয়া কালেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবিতে সোমবার (০৪ এপ্রিল) দুপুরে মানববন্ধন করেছেন তারা।

নগরের কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে বন্ধ মার্কেটের ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৮ সাল থেকে দরপত্রের ভিত্তিতে এককালীন টাকা দিয়ে দোকানকোটা বরাদ্দ নিয়ে কালেক্টরেট মসজিদ মার্কেটে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা। ২৭/২৮ বছর ধরে ব্যবসা করার পর তিন দিনের নোটিশে তাদের বের করে দিয়ে দোকানকোটায়  তালা দেওয়া হয়।

ব্যবসায়ীরা জানান, ১০ মার্চ চিঠি দিয়ে তিন দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও মাত্র তিনদিনের নোটিশ দিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করার এমন নজির বাংলাদেশের ইতিহাস নেই।

মানববন্ধনে সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, দোকান মালিক সমিতি সিলেটের সভাপতি আব্দুর রহমান রিপনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও কালেক্টরেট মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

এরআগে গত ২৬ এপ্রিল একই দাবিতে সিলেটে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। ওই সময় ব্যবসায়ীরা দাবি করেছিলেন- চুক্তির শর্ত অনুযায়ী ট্রাস্ট বা জেলা প্রশাসনের একতরফাভাবে চুক্তি বাতিলের কোনো এখতিয়ার নেই। পাশাপাশি ভাড়াটিয়া উচ্ছেদের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক, যা এখানে মানা হয়নি।

নোটিশের বিরুদ্ধে ব্যবসায়ীরা হাইকোর্টে রিট দায়ের করলে গত ১২ মার্চ আদালত দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এছাড়া পৃথক আরও দুটি রিটের প্রেক্ষিতে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে রাস্তায় ব্যবসায়ীরা

আপডেট সময় : ০২:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬