সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবারও (৫ ফেব্রুয়ারি) কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মচারীরা। আগের চেয়ে দ্বিতীয় দফায় দুই ঘণ্টা বেড়েছে তাদের কর্মবিরতির সময়। বুধবার থেকে সময় বাড়িয়ে নতুন এ কর্মসূচি পালন শুরু করেন তারা। এছাড়া দাবি আদায়ে শহীদ মিনারে সমাবেশ করবেন বলে তারা জানিয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ কর্মবিরতির সময় বাড়িয়ে ৪ ঘণ্টা করা হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এ কর্মসূচী পালন করা হচ্ছে। 

এর আগে গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুই ঘণ্টা করে (সকাল ৯টা থেকে ১১টা) কর্মবিরতি পালন করেছেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মূখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী গণমাধ্যমে বলেন, তারা শান্তিপূর্ণভাবে এবং কর্মচারী শৃঙ্খলাবিধির মধ্য থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকার ৩১ জানুয়ারির মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তা না হওয়ায় কর্মসূচি বাড়ানো হয়েছে।

দাবি আদায়ে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার, নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০১:২৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬