সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি- কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও অবাধ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে পুলিশ প্রশাসন। এসএমপি’র সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এসএমপি’র সম্মেলনকক্ষে সিলেট-১ ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকেই মাঠে কাজ শুরু করেছি। জনগণের জানমালের নিরাপত্তা, নির্বাচনী আচরণবিধি পালন এবং সমান সুযোগ নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।

কমিশনার আরও বলেন, ‘সিলেটের প্রার্থীরা যদি আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন উপহার দিতে পারবো এটাই আমাদের প্রত্যাশা।

সভায় উপস্থিত প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পুলিশের উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা যেন সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিসরে হয়—এই বিষয়ে সবাই একমত।

মতবিনিময় সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আলোচনায় ভোটারদের নিরাপত্তা, প্রচার-প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা এসব বিষয় গুরুত্ব পায়।

সভা শেষে কমিশনার আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকালে কোনো প্রার্থী, দল বা ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। এসএমপি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। জনগণ যেন নিরাপদে ভোট দিতে পারেন এটাই আমাদের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি- কমিশনার

আপডেট সময় : ১২:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫