সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মহানগরে চার স্তরের নিরাপত্তা, সদর উপজেলায় ১৩০ মণ্ডপে ৮৩৪ আনসার সদস্য মোতায়েন ফেঞ্চুগঞ্জে হাকালুকিতে অভিযান, ৫ লাখ টাকার জাল জব্দ সিলেট সিটিতে কাউন্সিলর নেই, নাগরিক সেবায় ভোগান্তিতে নগরবাসী সিলেটে পুলিশের অভিযানে আটক ৩০০,মুক্ত ১৭০,১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু সিলেট সোতোকান কারাতে সেমিনারে সিসিক প্রশাসক উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সিলেট ঝরনারপাড়ে উৎপাদক নলকূপ স্থাপনকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক সিলেট সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষেআলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট সোতোকান কারাতে সেমিনারে সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে কারাতে প্রশিক্ষণ তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সহায়তা করে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ৩য় জেলা সোতোকান কারাতে সেমিনার ও ড্যান গ্রেডিং (ব্ল্যাক বেল্ট) পরীক্ষা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটবে এবং তারা বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। কারাতেসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে তরুণদের অংশগ্রহণ বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সিলেটে ক্রীড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ক্রিকেটের পাশাপাশি কারাতেসহ অন্যান্য খেলাধুলায়ও সিলেটের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সক্ষমতা রাখেন। প্রশিক্ষণ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি হবে।

বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শালআর্ট একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, নিজেদের দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি ও কারাতে কোচ এবং বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শালআর্ট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবদুল্লাহ আমিন মাসুদের সভাপতিত্বে সিলেট জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন ও সৈয়দ রুকনুজ্জামান রনি এবং বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শালআর্ট একাডেমির সাধারণ সম্পাদক মো. আফজাল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষেআলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট সোতোকান কারাতে সেমিনারে সিসিক প্রশাসক

আপডেট সময় : ১২:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬