ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সিলেট যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত শহীদ বুদ্ধিজীবী দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন সিলেট পুলিশ সুপার- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেট মেট্রোপলিটন পুলিশের- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সিলেট রেঞ্জের ডিআইজি- শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ এ সকল শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা সিলেটের নরককুন্ডগুলোতে জমজমাট হয়ে উঠে মদ গাঁজার ইয়াবা ফেন্সিডিলের আসর- সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে- যারা হলেন রির্টানিং কর্মকর্তা এসএমপিতে বদলি হলেন ডিএমপির যুগ্ম কমিশনার সিলেটে পোস্টাল ভোটে নিবন্ধন করলেন৩১ হাজার প্রবাসী

সিলেটে পাথর ভর্তি ৪টি গাড়ি হেফাজতে নিয়েছে প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে সাদাপাথরের পর এবার শাহ আরেফিন টিলার পাথর চুরি চলছেই। প্রায় প্রতিদিনই পাথর ভর্তি ২/১টা গাড়ি হেফাজতে নিচ্ছে প্রশাসন। তবু পাথরখেকোদের থামানো যাচ্ছেনা। আরও ৪টি পাথরভর্তি ট্রলিজাতীয় গাড়ি হেফাজতে নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।
তিনি জানান, বুধবার দিবাগত গভীর রাতে সিলেটের কোম্পানীগঞ্জ হাইওয়ে সড়কে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথর ভর্তি ৪টি মালবাহী ট্রলিজাতীয় গাড়ি হেফাজতে নেওয়া হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলর সহকারী ভূমি কর্মকর্তা পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগীতা করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি এ ধরনের একটি ট্রলি সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে এক পর্যটক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় তার পরিবারের অপর ৪ সদস্য মারাত্মক আহত হয়েছিলেন। তাছাড়া মহাসড়কটিতে এ ধরনের যানবাহনের বেপরোয়া চলাচলে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন স্থানীয় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ঘুরতে আসা পর্যটকরা। রতন শেখ আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পাথর ভর্তি ৪টি গাড়ি হেফাজতে নিয়েছে প্রশাসন

আপডেট সময় : ১২:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫