সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা—

হবিগঞ্জ মাধবপুরে টমেটোর বাম্পার ফলন-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বেলঘর এলাকায় প্রায় ৬০ শতক জমিতে টমেটো চাষ করেছেন স্থানীয় কৃষক মো. চুট্টু মিয়া। বর্তমানে তার ক্ষেতজুড়ে লাল টমেটোর সাগর, দিনভর চলছে টমেটো সংগ্রহ ও বাজারজাতের ব্যস্ততা।

চাষি চুট্টু মিয়া জানান, আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করে তিনি এবার ভালো ফলন পেয়েছেন। একদিন পরপর তিনি ৩০ থেকে ৪০ ক্যারেট টমেটো স্থানীয় বাজারে বিক্রি করছেন, এতে প্রতিদিনই ভালো দাম পাচ্ছেন।

তিনি বলেন, ‘এই জমিতে ধান করলে তেমন লাভ হতো না, কিন্তু টমেটো চাষে এবার ভালো ফলন পেয়েছি। মৌসুম শেষে ভালো লাভ হবে বলে আশা করছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, ‘মাধবপুর উপজেলার মাটি ও আবহাওয়া সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকরা এখন টমেটো, মরিচ ও বেগুনসহ বিভিন্ন উচ্চমূল্যের সবজির আবাদে আগ্রহ দেখাচ্ছেন। আমরা মাঠ পর্যায়ে সার্বিক সহায়তা ও পরামর্শ প্রদান করছি।’

তিনি আরও জানান, এ মৌসুমে মাধবপুর উপজেলায় প্রায় ৩৫০ একর জমিতে টমেটোর আবাদ হয়েছে। সময়মতো পরিচর্যা, মানসম্মত বীজ ও সঠিক সার ব্যবহারের ফলে এবার ফলন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়েছে।

কৃষি কর্মকর্তার মতে, আগাম বাজারে টমেটো বিক্রি করে কৃষকরা লাভবান হচ্ছেন। বিশেষ করে যেসব কৃষক গ্রীষ্মকালীন টমেটো আবাদ করেছেন, তারা বর্তমানে ভালো দাম পাচ্ছেন।

তিনি বলেন, ‘আগাম সবজি চাষ কৃষকদের জন্য লাভজনক। তাই সবাইকে আগাম ও উচ্চমূল্যের সবজি চাষে এগিয়ে আসতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ মাধবপুরে টমেটোর বাম্পার ফলন-

আপডেট সময় : ১০:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫