সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

সিলেট জকিগঞ্জ সীমান্তে মাদক, গাড়ি ও গরু উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) পৃথক দুটি অভিযানে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৯ লাখ ৭১ হাজার টাকা।

বিজিবির সুত্রে জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) সকালে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন সুরাইঘাট বিওপি’র একটি বিশেষ টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার বড়বন্দবাজার এলাকায় অভিযান চালায়। সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চালানো এ অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫১ বোতল ভারতীয় মদ এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। জব্দকৃত মদ ও সিএনজির আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫১ হাজার টাকা।

একই দিনে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জমদোয়ার এলাকায় জৈন্তাপুর বিওপি’র অধীনে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চালানো অভিযানে বিজিবির টহল দল ৬টি ভারতীয় গরু আটক করে, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।

উভয় অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়ায় ৯ লাখ ৭১ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং গরুগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জকিগঞ্জ সীমান্তে মাদক, গাড়ি ও গরু উদ্ধার

আপডেট সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫