সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

সিলেটে সীমান্তে- প্রায় ৩ কোটি টাকার মূল্যের ২৮৯টি ভারতীয় গরু ও মহিষ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট সীমান্তে গরু-মহিষের বিশাল চালান জব্দ করেছে বিজিবি। প্রায় ৩ কোটি টাকার মূল্যের সমপরিমাণ ২৮৯টি ভারতীয় গরু ও মহিষ আটক করা হয়েছে। বিজিবি বলছে গরু-মহিষের জব্দকৃত চালানের মধ্যে এটা যাবৎকালের সবচেয়ে বড় চালান।

বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ।

তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের অর্ন্তগত ইটাচোওকী নামক স্থানে বিছনাকান্দি বিওপি এবং ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে ২৩৭ টি ভারতীয় অবৈধ গরুর চালান জব্দ করে।

এছাড়াও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় ৩২ টি এবং অপর একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১০ টি মহিষ সহ মোট ৪২ টি ভারতীয় মহিষ আটক করে।

আটককৃত অবৈধ গরু এবং মহিষের আনুমানিক সিজার মূল্য ০৩ কোটি টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান অবৈধ গবাদি পশু জব্দ করা হয়। আটককৃত গবাদি পশুগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সীমান্তে- প্রায় ৩ কোটি টাকার মূল্যের ২৮৯টি ভারতীয় গরু ও মহিষ আটক

আপডেট সময় : ০৪:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫