সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেট এয়ারপোর্টের রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জের ধরে হামলা, নারী- শিশুসহ আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে গভীর রাতে হামলা লুটপাটের ঘটনা ঘঠেছে। এ ঘটনায় নারী শিশুসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে হামলার শিকার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার সিদাইরপুল গ্রামে।

জানা গেছে, বাড়ির রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জের ধরে সিদাইরপুল গ্রামের ইলিয়াস মিয়া ও সুজন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ইলিয়াস মিয়ার বাড়িতে সুজন মিয়ার নেতৃত্বে প্রায় ২০০ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় তারা ৮টি গরু, নগদ আড়াই লক্ষ টাকা, দুই ভরি সোনা ও ৪টি মোবাইল ফোন লুট করে বলে গণমাধ্যম কর্মীদের জানান ইলিয়াস মিয়া ও তার স্বজনরা।

আহতরা হলেন সিদাইরপুল গ্রামের মৃত আব্দু সোবহানের ছেলে ইলিয়াস মিয়া (৪০), কয়েস মিয়া (৩৫), আল-আমীন ,লায়েক মিয়া (২২), রুমন আহমদ (১০), মায়ারুন নেছা (৬০), সেলি বেগম (২৯), ইয়ারুন বেগম (৩২), রায়না বেগম (৩৮), সুফিয়া বেগম (২৫), রিপা বেগম (২০), মনসুর আহমদ (২২), শিপা বেগম (১৬), সজীব আহমদ (৮), লিজা বেগম (১৩)। তাদের সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এয়ারপোর্ট থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি। ডিউটি অফিসার মিশকাত জানিয়েছেন, শনিবার বিকাল সোয়া ৫টা পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট এয়ারপোর্টের রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জের ধরে হামলা, নারী- শিশুসহ আহত ১৫

আপডেট সময় : ১২:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫