সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শাহপরাণ(রহঃ) থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ সিলেটের নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সাক্ষাত ও মতবিনিময় সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধে শিক্ষার্থীরা সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি কৌঁসুলির পদত্যাগ হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি সিলেটে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ৮১ জন সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অ্যাকশন, গ্রেপ্তার ১১৬ সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটি কর্পোরেশন

বাহরাইনের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে রোববার সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাহরাইন। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ম্যাচের আগে দলের অবস্থান তুলে ধরে কোচ পিটার বাটলার বলেন, ‘বাংলাদেশের জন্য পথটা মসৃণ নয় মোটেও। আমরা একটা প্রকল্পের মধ্যেই তিনটা চালাচ্ছি। জাতীয় দল, অনূর্ধ্ব-১৭ ও ২০ দল। আমাদের সুযোগ-সুবিধা কম। এ কারণেই তিনটা গ্রুপের কার্যক্রম একসঙ্গে চলছে। সিনিয়র দলে ৫০ শতাংশ খেলোয়াড়ই অনূর্ধ্ব-২০ বছর বয়সী।’

গ্রুপপর্বে বাংলাদেশ মুখোমুখি হবে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানের বিপক্ষে। যাদের মধ্যে র‌্যাংকিংয়ে বাংলাদেশের পেছনে কেবল তুর্কমেনিস্তান। বাংলাদেশ দলের র‌্যাংকিং ১২৮। আর তুর্কমেনিস্তানের র‌্যাংকিং ১৪১। আর বাহরাইনের র‌্যাংকিং ৯২ এবং মিয়ানমারের র‌্যাংকিং ৫৫।

তবে র‌্যাংকিংয়ে কিছুটা পিছিয়ে পড়লেও সাহস রাখছেন কোচ বাটলার। বলেন, ‘আমি মনে করি, ফুটবলে আপনি কোনো দলকে খাটো করে দেখতে পারেন না। যেকোনো দলই আপনার পথরোধ করে দাঁড়াতে পারে। মিয়ানমার শক্তিশালী, বাহরাইনও শারীরিকভাবে শক্তিশালী এবং তরুণ দল, উন্নতিও করছে। আমি মনে করি, যেকোনো দলকে উপেক্ষা করা ঠিক হবে না।’

বাহরাইন কোচ মোহাম্মেদ আদনান হুসেইন সবশেষ তিন ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ড্র ও সৌদি আরবের বিপক্ষে হারের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। অল্প সময় অনুশীলন করেছি, ম্যাচও খেলেছি তিনটা। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা এখানে আসতে পেরেছি। অভিজ্ঞ ও নবীনের মিশেল আছে আমাদের দলে। আশা করি, ভালো কিছু মেলে ধরতে পারব।’

এদিকে মিয়ানমারে আসার আগে জর্ডানে দুটি প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। যা এ ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাস যোগাচ্ছে বাটলারকে। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে একেবারেই তরুণদের নিয়ে গিয়েছিলাম। সেখানে অনেক কিছু শিখেছে মেয়েরা। ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র আমাদের জন্য একটা বেঞ্চমার্ক। এই সফরগুলো আমাদের দেখিয়েছে আমরা কোথায় আছি, কী করতে পারি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাহরাইনের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫