সংবাদ শিরোনাম ::
সিলেটে আরও তিনজনের করোনা সনাক্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৩৯৮ বার পড়া হয়েছে
সিলেটে গত ২৪ ঘন্টায় মোট ২৩ জনকে পরীক্ষা করে এদের মধ্যে তিনজনের করোনা সনাক্ত করা হয়। তিনজনকে নিয়ে বর্তমানে সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
এদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপতালে চিকিৎসাধীন। ৪ জন নিজ দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
করোনা চিকিৎসার জন্য সিলেটের একমাত্র বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, রাগবী রাবেয়া ও আলহারামাইন হাসপতালে একজন করে করোনা সনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।
মোট ১১৫ জনকে পরীক্ষা করে এই ১৪ জনকে সনাক্ত করা হয়। এরমধ্যে র্যাপিড কিট দিয়ে ১০৬ ও পিসিআর-এ ৯ জনকে পরীক্ষা করা হয়।






















