সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ড্রাইভারকে মারধরের ঘটনায় আধাঘন্টা বন্ধ ছিল সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে গাড়ি চলাচল।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ থাকে। এসময় রাস্তার দু’পাশে কয়েকশ’ গাড়ি আটকে পড়ে। পরে পুলিশ এসে রাস্তা থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

জানা যায়, উপজেলার শীলের ভাঙ্গা রাস্তা দিয়ে একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যটারিচালিত অটোরিকশার সাথে হাল্কা ধাক্কা লাগে।

এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। অটোরিকশার ড্রাইভারের সাথে শীলেরভাঙ্গা এলাকার আরো কয়েকজন যোগ দিয়ে ট্রাকের ড্রাইভার ও হেল্পারের সাথে মারামারিতে লিপ্ত হয়।

এতে ট্রাক ড্রাইভারের মাথায় ও হেল্পার পায়ে আঘাত পান। এর প্রতিবাদে টুকের বাজার এলাকায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাক ফেলে অবরোধ করেন ট্রাক শ্রমিক ইউনিয়ন।

পরে পুলিশের আশ্বাসে তারা রাস্তা থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদ জানান, আমাদের ২জন সদস্যকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। আমরা খবর পেয়ে সেখানে উপস্থিত হই। পরে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাস্তায় যানচলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার এসআই নিয়াজ শরিফ জানান রাস্তা অবরোধের খবর পেয়ে আমরা সাথে সাথে সেখানে যাই। তাদের সাথে কথা বলে রাস্তা থেকে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি।

এছাড়া একজন শ্রমিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫