সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

হরিপুর-ধোপাগুল-জৈন্তাপুর রাস্তার বেহাল অবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর বুদারঘাট থেকে বাগেরখাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা । সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।

এই সড়কটি শুধুমাত্র জৈন্তাপুর-গোয়াইনঘাটের মানুষের চলাচল নয়, বরং এটি দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদেরও চলাচলের অন্যতম রাস্তা।

কারণ, এই রাস্তাই সরাসরি সংযুক্ত করেছে রাতারগুল, বিছনাকান্দির মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর সঙ্গে। এছাড়াও জৈন্তাপুরের বাসিন্দারা ওসমানী এয়ারপোর্টসহ সিলটে শহরে যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করেন।

দীর্ঘদিন ধরে সংস্কার  না হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন কয়েক হাজার সাধারণ মানুষ, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা। রাস্তাটিতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে শত শত যানবাহন।

স্থানীয়দের মতে, রাস্তার দু পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকালে রাস্তা একেবারে পানিতে ডুবে যায়। তখন গর্ত বোঝা যায় না, ফলে অনেকেই পড়ে গিয়ে আহত হন। একাধিকবার স্কুলছাত্র-ছাত্রীরা দুর্ঘটনার শিকার হয়েছে বলেও জানা গেছে। এছাড়াও প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এ ব্যাপারে জানতে চাইলে ৫নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিক আহমদ বলেন, রাস্তাটি এলজিইডির আওতাধীন। আমরা ইতোমধ্যে বিষয়টি তাদের জানিয়েছি। আশা করি দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

এ প্রসঙ্গে জৈন্তাপুরের এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সড়কটি আপগ্রেডিং প্রকল্পে প্রস্তাব দেওয়া হয়েছে, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে জুলাই মাসে কাজ শুরু হতে পারে। তবে আপাতত কোনো অস্থায়ী সংস্কারের পরিকল্পনা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হরিপুর-ধোপাগুল-জৈন্তাপুর রাস্তার বেহাল অবস্থা

আপডেট সময় : ০৩:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫