সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ

ন্যাশনাল ল’ অলিম্পিয়াডে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীর অংশগ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কুমিল্লাস্থ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইয়াস্ট)-তে অনুষ্ঠিত ‘বাইয়াস্ট ন্যাশনাল ল’ অলিম্পিয়াড ২০২৫’-এর ‘ন্যাশনাল কনফারেন্স সেগমেন্টে’ অংশগ্রহণ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের ১০ জন শিক্ষার্থী। গত ১৩ মে তারা পাঁচটি গ্রুপে ভাগ হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন শাহরিয়ার আলম মেহেদী তাপাদার, জয়ন্ত সেন, মো. তারেক মিয়া, রায়হান আহমেদ তালুকদার, মনোয়ার আহমেদ তারেক, শাহ ফজলে ইলাহি, ইমা আক্তার, খাতুনে জান্নাত ফাতেমা চৌধুরী, ফাতেমাতুজ জোহুরা ও রোজিনা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইয়াস্ট-এর ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুর হোসাইন, বিএসপি, পিএসসি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়াস্থ ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাকীব মুহাম্মদ নাসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইয়াস্ট-এর আইন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. নাঈম আলিমুল হায়দার।

অনুষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক তার মূল্যবান বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থাপিত গবেষণাপত্রের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

এছাড়াও,বাইয়াস্টের আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নাঈম আলিমুল হায়দার মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাদের আন্তরিক প্রশংসা করেন।

সংশ্লিষ্টরা জানান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের এই ১০ জন শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ এবং তাদের গবেষণাপত্রের প্রশংসা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতার স্বাক্ষর বহন করে। এই অর্জন নিঃসন্দেহে অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং আইন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ন্যাশনাল ল’ অলিম্পিয়াডে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীর অংশগ্রহণ

আপডেট সময় : ০৪:৩৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫