সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ

বিজিবির কড়া নজরদারি, টহল জোরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভারত-পাকিস্তান উত্তেজনা ঘিরে ফেনীর ১০৩ কিলোমিটার দীর্ঘ স্থল ও নদী সীমান্ত এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সংশ্লিষ্ট প্রশাসনের টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করায় কিছুটা স্বস্তি ফিরেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ফেনী জেলার ৯৫ কিলোমিটার স্থল এবং ৮ কিলোমিটার নদী সীমান্ত রয়েছে। এই বিশাল সীমান্ত এলাকার নিরাপত্তায় দায়িত্বে রয়েছে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ন। বর্তমানে সীমান্তে অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। স্থানীয় আনসার ভিডিপি সদস্য এবং সীমান্তবর্তী এলাকাবাসীও সতর্ক অবস্থানে রয়েছেন।

সীমান্তবর্তী ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দারা জানিয়েছেন, ভারতের অংশে বিএসএফ আগে লাল হ্যালোজেন লাইট ব্যবহার করলেও বর্তমানে সীমান্ত এলাকায় উজ্জ্বল এলইডি লাইট, ক্যামেরা ও সেন্সর বসিয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয়রা সতর্ক রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়- বিজিবি, পুলিশ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সমন্বয়ে রাতেও সীমান্ত পাহারা দিচ্ছে আনসার ও স্বেচ্ছাসেবকরা।

ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতা জারি রয়েছে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।”

এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “বিজিবির যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন সবধরনের সহযোগিতা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজিবির কড়া নজরদারি, টহল জোরদার

আপডেট সময় : ১১:৪৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫