সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ

সিলেটে প্রস্তুতি সারছে বাংলাদেশ, জিম্বাবুয়ে আসছে বুধবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। ইতোমধ্যে বাংলাদেশ দল প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এই সিরিজ সামনে রেখে লাক্কাতুরায় তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। রবিবার ও সোমবার স্কোয়াড নিয়ে বাংলাদেশ দল অনুশীলন করেলেও আজ থেকে অফিসিয়াল অনুশীলন শুরু হয়েছে।

এদিকে, দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দলটি ঢাকায় রাত্রিযাপন করে ১৬ এপ্রিল সকালে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে। সকাল ১১টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার কথা।

জিম্বাবুয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসছে। এর আগে ২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালে বাংলাদেশে এসে টেস্ট খেলেছে তারা। সব মিলিয়ে ১০ টেস্টে আফ্রিকার দলটির জয় মাত্র দুটি। কিছুটা দুর্বল প্রতিপক্ষ হলেও জিম্বাবুয়েকে হালকা ভাবে দেখছে না লাল-সবুজ দল। তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে ভালোভাবে প্রস্তুতি শুরু করেছে তারা। মঙ্গলবার সিলেটে তৃতীয় দিনের মতে নেটে ঘাম ঝড়িয়েছেন নাহিদ-হাসান-শান্ত-সাদমানরা।

লাক্কাতুরায় ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে প্রস্তুতি সারছে বাংলাদেশ, জিম্বাবুয়ে আসছে বুধবার

আপডেট সময় : ০৪:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫