সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

জাবিতে পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার্ট গাড়ি চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক কার্ট গাড়ি চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপাচার্য অধ‍্যাপক ড. মুহাম্মদ কামরুল আহসান ৪টি ইলেকট্রিক কার্ট গাড়ি উদ্বোধন করেন। এ সময় উপাচার্য ও তার সঙ্গে থাকা প্রশাসনের সংশ্লিষ্টরা গাড়িতে করে পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন।

জানা যায়, আগামী মঙ্গলবার থেকে এই কার্ট গাড়ি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। দুটি গাড়ি ছাত্রদের আবাসিক হল এবং দুটি ছাত্রীদের আবাসিক হল সংলগ্ন এলাকা থেকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে যাবে। 

প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কার্টের ভাড়া সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাড়ি উদ্বোধনের সময় উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা এক শিক্ষার্থীকে হারিয়েছি অটোরিকশা দুর্ঘটনায়। এ ধরনের ঘটনা আর চাই না। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরিবেশবান্ধব এই গাড়ি চালু করেছি।

উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ। আমরা দেখব, স্থানীয়ভাবে নির্মাণ করা এই ইলেকট্রিক আমাদের কতটা সার্ভিস দিতে পারে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই মূলত এ উদ্যোগ, তাদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, গুরুত্বের সঙ্গে বলতে চাই, আফসানা কারীম রাচির জীবনের বিনিময়ে কখনো এটি যথার্থ কোনো পদক্ষেপ হতে পারে না। আমরা যেন তাকে ভুলে যাচ্ছি না সেই নিদর্শন হিসেবে এটাকে গ্রহণ করি। এ পরিবহণ দ্বারা যারা উপকৃত হবে তাদের ভালো অনুভূতিটা তার জন্য দোয়া হিসেবে যাবে, এই প্রত্যাশা রাখছি।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম (রাচি) ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান। এতে শিক্ষার্থীদের দাবির মুখে ক‍্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অটোরিকশা নিষিদ্ধ হওয়ার পর থেকে শিক্ষার্থীদের যাতায়াতে যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা লাঘব করতেই বিকল্প যানবাহনের উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ  শিক্ষার্থীরা। 

বর্তমানে ক্যাম্পাসে প্যাডেলচালিত রিকশা চালু থাকলেও তার সংখ্যা ও ভাড়ার দিক বিবেচনায় শিক্ষার্থীদের জন্য উপযোগী নয়। তাই শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে বিকল্প ও টেকসই সমাধান হিসেবে পরিবেশবান্ধব কার্ট গাড়ি চালুর পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাবিতে পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার্ট গাড়ি চালু

আপডেট সময় : ০৫:৩৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫