সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার সিলেটের পীরমহল্লা থেকে অস্ত্রসহ আটক ১ সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩

সিলেটে র‍্যাবের হাতে ইয়াবা,ফেনসিডিলসহ আটক ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৭ হাজার ৮৩৯ পিস ইয়াবা ও ২০৭ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শনিবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং সদর কোম্পানির পৃথক আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮৩৯ পিস ইয়াবা উদ্ধারসহ মো. মিনু মিয়া (৬০) নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, গোয়াইনঘাট থানার টিকর নয়াখেল এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় আব্দুল আহাদ (২৫) নামের এক যুবককে। তিনি ওই এলাকারই বাসিন্দা।

এছাড়া, এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় তিনজনকে। তারা হলেন—রায়হান মিয়া (৩৪), হারুন অর রশিদ (৪৪) ও আরিফ মিয়া (৩৫)। তারা সবাই নরসিংদী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সাংবাদিকদেরকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে র‍্যাবের হাতে ইয়াবা,ফেনসিডিলসহ আটক ৫

আপডেট সময় : ০৯:৩৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫