সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

মাঝআকাশ থেকে ফিরে আসলো সিলেট থেকে ছেড়ে যাওয়া লন্ডনগামী বিমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মাঝপথ থেকে ঢাকায় ফিরে এসেছে। শুক্রবার (২১ মার্চ) সকালে বিজি ২০১ ফ্লাইটটি ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনের পথে রওয়ানা হয়েছিল। কিন্তু হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সেটি দুপুর পৌনে ২টায় ঢাকায় ফেরত আসে। পাইলট ও ক্রুসহ ফ্লাইটটিতে ২৬৭ যাত্রী ছিল।

বিমান কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-লন্ডন-ঢাকা রুটের ফ্লাইটটি শুক্রবার সকাল ৮টা ৪২ মিনিটে যাত্রা শুরু করে। সকাল ৯টা ৬ মিনিটে সেটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সকাল ১০টা ৪৬ মিনিটে রওনা হয় লন্ডনের উদ্দেশে। কিন্তু হিথ্রো বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সেটি দুপুর পৌনে ২টায় শাহজালাল বিমানবন্দরে ফেরত আসে। ঢাকায় অবতরণের পর যাত্রীদের একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, লন্ডনে ফ্লাইট উঠানামা বন্ধ থাকায় বিমানের ফ্লাইটটি মাঝপথ থেকে ফিরে এসেছে। পরিস্থিতি ঠিক হলে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ফের ফ্লাইট শুরু হবে। ঢাকায় বিমানের কর্মকর্তারা বলছেন, হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সেখানে কর্মরত বিমানের ব্যবস্থাপক যোগাযোগ অব্যাহত রেখেছেন। সেখান থেকে ক্লিয়ারেন্স পেলেই ঢাকা থেকে ফের যাত্রা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাঝআকাশ থেকে ফিরে আসলো সিলেট থেকে ছেড়ে যাওয়া লন্ডনগামী বিমান

আপডেট সময় : ০৬:৩৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫