সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকার থেকে পাথর উত্তোলন করতে গিয়ে কয়েস আহমদ (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মমরাজ মেম্বারের ছেলে। স্থানীয় দয়ারবাজারে একটি বাসায় ভাড়া থাকত সে।

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কয়েকজন শ্রমিক বাংকার এলাকায় পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে একটি গাছ ধসে পড়লে সে গাছের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পুলিশ লাশ তাদের হেফাজতে নেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, লাশের সূরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫