সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

তিন গ্রেডে সরকারি বেতন পাবেন কওমি মাদরাসার শিক্ষকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা উন্নয়নে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সরকারি বেতন-ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছ। তিনটি গ্রেডে ভাগ করে তাদের এ বেতন দেওয়া হবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ‘কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা উন্নয়ন রূপকল্প ২০২৫-৩৫ রূপকল্প’-এ এমন প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে সরকার অনুমোদন দিলে তা বাস্তবায়নের কাজ শুরু করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদরাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কওমি মাদরাসার উন্নয়নে ১০ বছর মেয়াদি একটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই। এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কওমি মাদরাসার উন্নয়ন চাই, শিক্ষার্থীদের উন্নয়ন চাই। সরকারের অনুমোদন পেলে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে।’

প্রস্তাবনা অনুযায়ী, কওমি মাদরাসার জন্য চারটি গ্রেড বা শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ৫০০-এর অধিক শিক্ষার্থী বিদ্যমান এবং গত ২৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদরাসাগুলো গ্রেড-১ এ অন্তর্ভুক্ত হবে।

৩০০-এর অধিক শিক্ষার্থী এবং ১৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত মাদরাসা গ্রেড-২, ১০০-এর অধিক শিক্ষার্থী এবং পাঁচ বছর বা তার বেশি আগে স্থাপিত মাদরাসা গ্রেড-৩ এবং অন্যান্য সকল মাদরাসাকে গ্রেড-৪-এ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবনায় কওমি মাদরাসাগুলোকে সরকারিভাবে গ্রেডভিত্তিক মাসিক সম্মানি চালুর কথা বলা হয়েছে। গ্রেড-১ ভুক্ত কওমি মাদরাসা প্রধানের জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা এবং চারজন শিক্ষকও একজন কর্মচারীর জন্য প্রতি মাসে জনপ্রতি সাত হাজার টাকা সম্মানির প্রস্তাব করা হয়েছে।

গ্রেড-২ ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে আট হাজার টাকা এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর জন্য পাঁচ হাজার টাকা, গ্রেড-৩ ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে পাঁচ হাজার এবং চারজন শিক্ষক ও একজন কর্মচারীর প্রত্যেককে তিন হাজার টাকা সম্মানির প্রস্তাব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন গ্রেডে সরকারি বেতন পাবেন কওমি মাদরাসার শিক্ষকরা

আপডেট সময় : ০১:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫