সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটে বেড়েছে ছিনতাই, সতর্ক অবস্থানে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। গত আড়াই মাসে সিলেটে কমপক্ষে এক ডজন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের টার্গেটে ছিল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। ছিনতাই,লুট, খুনের ঘটনাও ঘটেছে, যা সিলেটবাসী ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

ছিনতাইকারীদের তৎপড়তা বাড়লেও তাদের পিছু ছাড়ছেনা পুলিশও। নগরীর বিভিন্ন স্থানে একের পর অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হচ্ছে।   গত ১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গঠিত বিশেষ টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ছিনতাইকারীদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সিলেট সদরের সুরমা ভ্যালী-১০৫, তোপখানা এলাকার আব্দুল করিম ওরফে সাকিব (৪৬), কিশোরগঞ্জের কদমচাল শান্তিপুর গ্রামের মো. রুবেল মিয়া (২৫), সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছড়া গ্রামের মো. সাহেদ হোসেন (২০), মৌলভীবাজার সদরের শেরপুর (পিটুয়া) গ্রামের বাবলু আহমদ (২৫), সিলেটের সাহেববাজার (বাজারতল) এলাকার মো. জাকির হোসেন (৩৩), সুনামগঞ্জের মধ্যনগর সাউদপাড়া গ্রামের রিপন মিয়া (৩১), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া গ্রামের শরিফ আহমদ ওরফে সাঈদ আহমদ (৩২), জৈন্তাপুর উপজেলার সরুখেল পশ্চিম গ্রামের আওয়ামী লীগ নেতা ইমরান আহমদ দুলাল (৩০), সুনামগঞ্জের ধর্মপাশার মাটিকাটা গ্রামের হাবিল আহমদ (২৮), তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামের রফিকুল ইসলাম (১৯), কালীপুর এলাকার মো. ফারুক মিয়া (৩৫), সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মো. শুয়েব আহমদ (২৯) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবপুর গ্রামের রুবেল আহমদ (২৭)।

তারা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অপরাধ সংঘটিত করছিলেন। পুলিশ বলছে, অভিযান অব্যাহত থাকবে এবং নগরবাসীকে নিরাপত্তা দিতে তারা বদ্ধপরিকর। তবে সাধারণ মানুষ বলছেন, শুধু গ্রেফতার করলেই হবে না, এসব অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বেড়েছে ছিনতাই, সতর্ক অবস্থানে পুলিশ

আপডেট সময় : ০২:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫