সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল সাবেক কলেজ শিক্ষকসহ দুজনের প্রাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকসহ আহত দুইজন মারা গেছেন। মঙ্গলবার (৪ মার্চ) সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

 মারা যাওয়া দুজন হলেন, বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) এবং  ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩)।

গত (৩ মার্চ) সোমবার রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুর্ঘটনার একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। 

এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ ও ফাহাদ মনসুরের মৃত্যুতে তাদের পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমেছে। 

স্থানীয়রা জানান, সোমবার রাতে বড়লেখা পৌরশহরের প্রধান সড়কের দক্ষিণবাজার এলাকায় দ্রুত গতিতে আসা ফাহাদ মনসুরের মোটরসাইকেলের সাথে উল্টো দিক থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করলে স্বজনরা তাদের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে ফাহাদ মারা যান। একইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ চন্দ্র দেবনাথ মারা যান।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার মঙ্গলবার রাত ১১টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত শিক্ষকসহ দুজন মারা গেছেন। এরমধ্যে শিক্ষকের ভাই থানায় যোগাযোগ করে জানিয়েছেন, তাদের কোনো অভিযোগ নেই।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় নিভে গেল সাবেক কলেজ শিক্ষকসহ দুজনের প্রাণ

আপডেট সময় : ০৬:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫