সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

সিলেটে দল গোছাতে ব্যস্ততায় ছোট সংগঠনগুলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনার সরকার পতনের পর সাংগঠনিকভাবে অপেক্ষাকৃত ছোট দলগুলো সিলেটের রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে ছোট দলগুলো তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। এছাড়া নির্বাচনকে টার্গেট করে সংগঠন গোছাচ্ছে কয়েকটি দল। তারুণ্যনির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের কাজ শুরু করছে দলগুলো। করছেন সভা-সমাবেশ।

স্বাধীনতার পর দেশে বিভিন্ন সময় বিভিন্ন নামে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। কোনোটি টিকে আছে, কোনোটি হারিয়ে গেছে। এই দলগুলোর কোনোটি ডান, কোনোটি বামপন্থী আদর্শের। কোনো দল জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়, আবার কোনোটি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক আদর্শকে সামনে রেখে এগিয়েছে।

পতিত সরকারের দমন, পীড়ন ও প্রশাসনিক বাধার কারণে এতদিন সিলেটে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেননি অনেক দল। সক্ষমতা থাকলেও জনগণের কাছে পরিচিত হতে পারেননি। ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে উর্বর সময় চলছে।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের আহবায়ক মো. ওমর ফারুক জানান, সিলেটে দলের সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে দলগুলো। চলছে থানা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কাজ। সিলেটের ৬টি আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

গত শুক্রবার আত্নপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল জাতীয় নাগরিক পার্টি।

জাতীয় নাগরিক কমিটি সিলেট মহানগরের সংগঠক ডা. হোসাইন আহমদ বলেন তারুণ্যনির্ভর একটি নতুন রাজনৈতিক দল গঠনের ইতিমধ্যেই কাজ শুরু করছে জাতীয় নাগরিক কমিটি। এই লক্ষ্য সামনে রেখে সিলেটে সংগঠন গোছাচ্ছে দলটি। বহুত্ববাদকে স্বীকার করেই কীভাবে এগোনো যায় সেদিকে মনোনিবেশ করছেন তারা। তবে দলটি প্রাধান্য দিচ্ছেন জুলাই-আগস্টের গণহত্যা বিচারকে।

কমিটি গঠনের পাশাপাশি এসব দলগুলোর নেতারা জাতীয় বিভিন্ন বিষয়ে প্রায় নিয়মিত বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিচ্ছেন। পাশাপাশি বিভাগের বিভিন্ন জেলা সফর করছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের গ্রহণ করছে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে দল গোছাতে ব্যস্ততায় ছোট সংগঠনগুলো

আপডেট সময় : ০৮:৪৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫