সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হলো ছাত্রদলের কাউন্সিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের জকিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শুরু ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় জকিগঞ্জ সরকারি ডিগ্রী কলেজে ও দুপুর ২টায় ইছামতী ডিগ্রী কলেজে কলেজে দ্বিবার্ষিক কাউন্সিল হয়।

কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেন দুই কলেজের ছাত্রদলের কর্মীরা। দুটি কলেজে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন 
সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান পাপলু।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী।

কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান পাপলু বলেন, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে কর্মসূচি পালনের দিন শেষ। ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীকে তার ইচ্ছার বিরুদ্ধে দলীয় কর্মকান্ডে অংশ নিতে বাধ্য করা যাবে না। যার যার পছন্দমতো রাজনীতি করবে।

তিনি বলেন, আমরা কোনোভাবে আর বিগত স্বৈরাচার সরকারের শাসনামলের মতো অবস্থায় ফিরে যেতে চাই না। কুশিয়ারা নদী পার হয়ে বাংলাদেশে যাতে টুপ করে শেখ হাসিনা প্রবেশ করতে না পারে সেজন্য ছাত্রদলের নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ছিল না। ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, হল দখল ও ইভটিজিংসহ নানা অপকর্ম করত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থা আর ফিরে আসতে দেওয়া যাবে না।

কাউন্সিলে আরও বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুক আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল ইসলাম লেইছ, ছাত্রদলের সাংগঠনিক টিম প্রধান সাকের, উপজেলা ছাত্রদলের আহবায়ক  কামরুল ইসলাম, সদস্য সচিব রায়হান আহমদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম।

কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ছাত্রদল জকিগঞ্জ-কানাইঘাটের সাংগঠনিক টিমের সদস্য জেলা ছাত্রদলের সহসভাপতি আহমেদ ফেরদৌস সাকের ও জুনেদ আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও দেলোয়ার হোসেন চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক ইজ্জাদুর রহমান মুন্না, শাহ আলম, মমিনুর রহমান ও সদস্য শুয়েব আহমদ শিমন।

কাউন্সিলে গোপন ভোটে জকিগঞ্জ সরকারি কলেজে সভাপতি পদে দুজন প্রার্থীর সমান ভোট হওয়ায় ফলাফল কেন্দ্রীয় ছাত্রদল সিদ্ধান্ত নিয়ে পরে ঘোষণা দেবে বলে সিদ্ধান্ত হয়। আর সাধারণ সম্পাদক পদে সৃজন পালকে বিজয়ী ঘোষণা করা হয়। ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলে সভাপতি পদে দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোস্তফা আহমদ বিজয়ী হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হলো ছাত্রদলের কাউন্সিল

আপডেট সময় : ০১:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫