সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

বড় ভাইকে খুন করে পালালো ছোট ভাই – স্ত্রীর মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই মামলা দায়ের করা হয়েছে। এতে আসামী করা হয়েছে নিহতের ছোট ভাই ও তার স্ত্রীকে। 

তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।নিহত মো. খসরু মিয়া (৩০) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামের মনফর আলীর ছেলে।

জানা যায়, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাই মো. কালাম ও বড় ভাই খসরু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় মো. কালাম খসরু মিয়াকে মাথায় আঘাত করলে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে 
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে তিনি মারা যান।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান সিলেটভিউ-কে বলেন, তারা যৌথ পরিবারে বসবাস করে। ছোট ভাই ঢাকায় চাকুরী করে, বাড়িতে এসে ঘর তুলতে গিয়ে জায়গা জমি ভাগ-বাটোয়ারা করার ব্যাপারে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটি ঘটেছে।

তিনি বলেন, নিহত খসরু মিয়ার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে নিহতের ছোট ভাই মো. কালাম ও তার স্ত্রীকে। তিনি বলেন, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড় ভাইকে খুন করে পালালো ছোট ভাই – স্ত্রীর মামলা

আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫