সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

হত্যাচেষ্টার কল রেকর্ড ফাঁ স, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও সদস্য সচিবকে হত্যাচেষ্টার পরিকল্পনার কল রেকর্ডের সূত্র ধরে তানজিম আলম তাসিনকে বহিষ্কার করেছে সংগঠনটি। 

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক রিফাত হাসান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার আহবায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিলকে হত্যাচেষ্টার পরিকল্পনা বিষয়ক একটি কল রেকর্ডের প্রেক্ষিতে জেলার সংগঠক তানজিম আলম তাসিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার করার পর থেকে তানজিম আলম তাসিনের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না।

রংপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল জানান, আমাদের একজন অন্যতম সংগঠনের সংগঠকের এ ধরনের পরিকল্পনায় আমরা আশ্চর্য হয়েছি। তবে আমরা দমে যাব না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও দায়িত্ব পালন করব। বিষয়টি নিয়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা আহবায়ক ইমরান আহমেদ জানান, আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি। যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই বিপ্লবে অংশ নিয়েছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাত দিন পরিশ্রম করছি। ঠিক সেখানেই এ ধরনের পরিকল্পনা কিছুটা ভাবিয়ে তুলেছে। তবে সেটা ভুলে গেছি। সাংগঠনিকভাবে এর ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কেউ সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে এভাবেই ব্যবস্থা নেওয়া হবে। 

এ ব্যাপারে তানজিম আলম তাসিনের বক্তব্য জানতে বারবার মোবাইল ফোন এবং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হত্যাচেষ্টার কল রেকর্ড ফাঁ স, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৫:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫