সংবাদ শিরোনাম ::
নগরীতে বাসায় ঢুকে চুরির চেষ্টা,আটক-৩
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরী থেকে হাতেনাতে ৩ চোরকে আটক করেছে পুলিশ। বাসায় ঢুকে চুরির চেষ্টার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জের নবীগঞ্জ থানার দেবপারা ইউনিয়নের সদরঘাট গ্রামের এরফার উল্লাহ এর ছেলে রানা মিয়া, বিয়ানীবাজার সদরের নয়াপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে হাসিম মিয়া, মৌলভীবাজার সদরের তেলিআবদা গামের সোলেমান আহমদের ছেলে আলাল আহমদ।
পুলিশ জানায়, গত সোমবার বিকেলে সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় ১৩ নং গলির ৮৮/৭ নং বাসায় ঢুকে চোরদল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে।
এসময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত সেলাই রেঞ্জ, ৩টি বড় লিথিয়াম সাদা রংয়ের ৪৮ ভোল্টের ব্যাটারী, পিক-আপ গাড়ী জব্দ করা হয়।






















