সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

চন্ডিপুলে ছি ন তা ই কা রী আটক, কুচাই থেকে অটোরিকশা জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীর কুচাই এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এছাড়া চন্ডিপুল থেকে আটক করা হয়েছে এক ছিনতাইকারীকে।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটক ছিনতাইকারী মো. রাসেল আহমদ (২৮) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও এর মৃত আমির হোসেনের ছেলে। বর্তমানে সে সিলেটের দক্ষিণ সুরমার বলদি গ্রামের রেনু মিয়ার বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতো।

পুলিশ জানায়, গত রবিবার রাত সাড়ে ৯টায় ছাদিক মিয়া নামের এক যাত্রী কুশিঘাট থেকে নিজ বাড়ি পাঁচমাইল যাচ্ছিলেন। কুচাই মাদ্রাসার সামনে আসার পর অটোরিকশায় থাকা যাত্রীবেশি ছিনতাইকারীরা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে একটি এনড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় কুচাই এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে।

মঙ্গলবার দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় ছিনতাইকারী রাসেল আহমদকে। তার কাছ থেকে ছিনতাইকৃত ফোন সেটও উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চন্ডিপুলে ছি ন তা ই কা রী আটক, কুচাই থেকে অটোরিকশা জব্দ

আপডেট সময় : ০৭:১৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫