সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

সিলেটে আ.লীগের তিন সাবেক মন্ত্রীসহ ৭২ জনের নামে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৭২ জনের নাম উল্লেখ করে সিলেটে এাটি মামলা দায়ের হয়েছে।

মামলাটি করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সাবেক মেয়র প্রার্থী সালাহ উদ্দিন রিমন। গত বুধবার (২৯ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (কোতোয়ালী সিআর ১৪৬/২৫ ইং) মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী হানিফ আহমদ জানিয়েছেন, আদালতের বিচারক মো. আব্দুল মোমেন মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীরা সিলেট কোতোয়ালী থানাধীন বন্দর পয়েন্ট এলাকায় পৌঁছালে আসামিরা রামদা, কিরিচ, রড, বন্দুক, শর্টগান, ইট ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। এতে সালাহ উদ্দিন রিমনসহ অনেকে গুরুতর আহত হন।

২৩ জুলাই আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তাদের মারপিট করে বের করে দেন বলে অভিযোগ করা হয়। পরে অন্য হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর রিমন এজাহারভুক্ত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে মামলা দায়ের করেন।

মামলায় সাবেক তিন মন্ত্রীর পাশাপাশি আরও ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিজিত চৌধুরী, পিযুষ কান্তি দে, মতিউর রহমান, জালাল আহমদ, নাজমূল হক নজই, আব্দুল মন্নান, নুরুল ইসলাম, শাহ আলম (কফি), মাজহারুল ইসলাম জুবের, শাহীন চৌধুরী, ফরহাদ আহমদসহ অনেকে।

এছাড়া, বিশ্বনাথ থানার সরুয়ালা গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে সামরান হোসেন চৌধুরী রাজু, হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে আলী আকবর এবং সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আল জাবের আহমদ রুম্মানকেও মামলার আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আ.লীগের তিন সাবেক মন্ত্রীসহ ৭২ জনের নামে মামলা

আপডেট সময় : ০৫:১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫