সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষারে নিখোঁজের ৬ দিন পর বাড়ির পাশের নদী থেকে সাহেদ আহমদ (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পতনউষার ইউনিয়নের গোপিনগর গ্রামের আব্দুল খালিক মাষ্টারের তৃতীয় ছেলে। পরিবারের দাবি শাহেদ দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিল। তার ২টি কন্যা সন্তান রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় লাঘাটা নদীতে লাশ ভাসমান পাওয়া যায়। মৃত সাহেদের চাচা প্রভাষক আব্দুল আহাদ জানান, গত দুই মাস ঢাকা মানসিক হাসপাতালে চিকিৎসা শেষে ২০ তারিখ বাড়িতে নিয়ে আসেন সাহেদকে পরে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মোহাম্মদ মোস্তাফিজ জানান, ২৩ তারিখ নিখোঁজের একটি জিডি করা হয়। বুধবার বিকালে নদীতে লাশ পাওয়া যায়। তবে নিহত ব্যক্তি মানসিক রোগী হওয়ায় স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল লাশ

আপডেট সময় : ০১:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫