সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

সীমান্তে বাংলাদেশি হত্যায় ভা র তী য় দে র আসামি করে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

র্মৌলভীবাজারের কুলাউড়া আন্তর্জাতিক সীমানা পার হয়ে এসে আহাদ মিয়া (৪৫) নামে এক বাংলাদেশিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় ভারতীয় নাগরিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রোববার (২৬ জানুয়ারি) রাতে নিহতের স্ত্রী জমিরুননেছা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন।

সোমবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। এটি রাষ্ট্রীয় কোনো বিষয় নয়।

তিনি আরও বলেন, যে ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে তার স্ত্রীর বাড়িও ভারতীয় সীমানায় ছিল। বিয়ে হয়েছে সীমান্তের এ পাড়ে বাংলাদেশের সীমানায়। যে জমি নিয়ে বিরোধ রয়েছে এটিও কাঁটাতারের এই পাশে। আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। পৃথিমপাশা ইউনিয়নের সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কী সমস্যা রয়েছে তা আমি স্পষ্টভাবে জানি না।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় আহাদ আলীর। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন আহাদকে। এসময় গুরুতর আহত অবস্থায় আহাদকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে 
সিলেট
 ওসমানি হাসপাতালে নিয়ে গেলে আহাদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে বাংলাদেশি হত্যায় ভা র তী য় দে র আসামি করে মামলা

আপডেট সময় : ০৩:২২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫