সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটের সঙ্গে কি বন্ধ হচ্ছে রেল যোগাযোগ ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। এর ফলে আজ সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ঘোষনা রয়েছে।

এদিকে রেল বন্ধের হুঁশিয়ারিতে দুশ্চিন্তায় পড়েছেন সিলেটের যাত্রীরা। এরমধ্যেই ২৮ জানুয়ারির টিকিটও কিনে রেখেছেন তারা। সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হওয়া নিয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম সাংবাদিকদের-কে জানান।

এসময় স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে বলে শুনেছি। তবে আমাদের কাছে অফিসিয়াললি কোন তথ্য আসেনি। এখন পর্যন্ত সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

একই তথ্য জানিয়ে কুলাউড়া জংশন স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার রোমান আহমদ সিলেটভিউকে বলেন, অফিসিয়াললি কোন তথ্য আসেনি। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্পাদক আফজাল হোসেন বলেন,  ২৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির যে ঘোষণা দিয়েছি সেটি বহাল। ২৭ জানুয়ারির মধ্যে মাইলেজ প্রদানসহ সব দাবি পূরণে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের পক্ষ থেকে রেলওয়ে কর্মকর্তা ও রেল মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। আমাদের এ আন্দোলন তিন বছর ধরে চলছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি রেল কর্তৃপক্ষ।

এদিকে ট্রেন চালানো বন্ধের ঘোষণা প্রত্যাহার করতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলওয়ে কর্মকর্তা বা কর্মচারীদের দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ (চালক, সহকারী চালক, গার্ড, টিকিট চেকার) ট্রেনে দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় (হেডকোয়ার্টার) হলে ১২ ঘণ্টা এবং এলাকার বাইরে (আউটার স্টেশন) হলে ৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ পান।

কর্মবিরতি হলেও গন্তব্যে পৌঁছাবে যেসব ট্রেন
আন্দোলনের সময় শুরু হওয়ার পরও কিছু ট্রেন চালানো হবে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির একজন দায়িত্বশীল নেতা জানান, আমরা কোনো সাধারণ যাত্রীকে কষ্ট দেব না। আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যেসব ট্রেন প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে যাবে, সেসব ট্রেনের প্রতিটি যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে। তবে ওই ট্রেনগুলো গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর রানিং স্টাফরা কর্মবিরতিতে যাবেন। ফলে কর্মবিরতি রাত ১২টায় শুরু হলেও লাইনে থাকা কোনো ট্রেন যাত্রাবিরতি থাকা স্টেশন ছাড়া অন্য কোথাও না দাঁড়িয়ে গন্তব্য স্টেশন পর্যন্ত পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের সঙ্গে কি বন্ধ হচ্ছে রেল যোগাযোগ ?

আপডেট সময় : ০৩:১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫