সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাই মাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ৫ কোটি টাকার চোরাই পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত (২৪ জানুয়ারি) ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে এসব জব্দ করে।

শুক্রবার সকালে বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪৮ ব্যাটালিয়নের  দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ব্যাটারি, চিনি, গরু, মহিষ, ক্রিম, চকলেট, জিরা, কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন।

এছাড়া চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছের মূল্য ৫ কোটি ২২ লাথ ১৬ হাজার ৭০০ শ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাই মাল জব্দ

আপডেট সময় : ১১:০০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫