সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

জুড়ীতে গর্ভবতী গরু জবাই করার দায়ে-১ব্যক্তির জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী গরু জবাই করে বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কামিনীগঞ্জ বাজারে মাংসের মান নির্ধারণ বিধিমালা ২০২১ এর ৮ নং বিধি (পশু জবাই ও মান নির্ধারণ আইন ২০১১) অনুযায়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে জুলহাস মিয়া(৪৫) কে জরিমানা করা হয়।

জানা যায়, কামিনীগঞ্জ বাজারে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। এসময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গর্ভবতী পশু জবাই ও মাংস বিক্রয়ের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ০৭ দিনের বিনাশ্রম দন্ডে দন্ডিত করেন। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন জুড়ী  থানা পুলিশের একটি দল। এসময় উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার বলেন, এ ধরনের অপরাধকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুড়ীতে গর্ভবতী গরু জবাই করার দায়ে-১ব্যক্তির জরিমানা

আপডেট সময় : ০৩:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫