সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

মামলার হিড়িক,২মাসে জরিমানা ৪৬ লাখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারে যানবাহন নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনা অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাপক উন্নতি হয়েছে। ট্রাফিক শৃঙ্খলারও দৃশ্যমান উন্নতি হয়েছে। জরিমানা ও যথাযথ আইনি কার্যক্রমের সুবাদে ট্রাফিক ব্যবস্থা গতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে। মৌলভীবাজার ছোট জেলা হলেও গেল ২ মাসে সিলেট বিভাগের মধ্যে এ জেলায় রেকর্ড সংখ্যক জরিমানা আদায় হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশ সূত্র জানায়, ৫ আগস্ট পরবর্তী মৌলভীবাজারে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ট্রাফিক বিভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন থেকে বিপুল পরিমাণ জরিমানা করা হয়েছে। এ সময়ে মোট ১ হাজার ৪৮৬ মামলায় জরিমানা আদায় হয়েছে ৪৬ লাখ ৩১ হাজার টাকা।

ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) অনিল বিকাশ চাকমা দেশ রূপান্তরকে বলেন, গেল নভেম্বর ও ডিসেম্বর মাসে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারে এ যাবতকালের রেকর্ড সংখ্যক মামলা ও জরিমানা আদায় হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, ট্রাফিক ব্যবস্থা সময়োপযোগী ও গতিশীল রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়ন এখন দৃশ্যমান।

তিনি বলেন, আইন ভঙ্গকারী সব ধরনের যানবাহনের বিরুদ্ধে পুলিশ হার্ডলাইনে রয়েছে। ফলে যানজট নিরসনে ট্রাফিকের সাফল্যের সুফল পাচ্ছেন জেলাবাসী। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মামলার হিড়িক,২মাসে জরিমানা ৪৬ লাখ

আপডেট সময় : ১২:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫